1ef41a04-0e40-44ac-8c99-5303a719e024.webp
নিউজ টাইম
৯ নভেম্বর, ২০২৬ দুপুর ০৩:৫০

e81792bb-486e-43a7-9b83-b620ab9ff88f_1200x730.webp

জুন মাসে নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পোস্ট দেওয়ার আয়োজন করেছিল মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স।

এ কাজের জন্য প্রতিষ্ঠানটি মাসে ৭৫ হাজার ডলার পারিশ্রমিক পেত বলে যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের (ফারা) আওতায় জমা দেওয়া নথিতে উল্লেখ করা হয়েছে।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর মোদি সরকার মার্কারিকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের সাবেক যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। ট্রাম্পের বিদায়ী চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জেসন মিলারের প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি ভারতের কেন্দ্রীয় সরকার ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের আয়োজন করেছিল। মে ও জুন মাসে অনুষ্ঠিত এসব আলোচনার বিষয় ছিল ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক।


২০২৫ সালের এপ্রিলে প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের চুক্তি হয়। এর জন্য মাসে এক লাখ ৫০ হাজার ডলার দেওয়ার কথা ছিল। পরে ট্রাম্প প্রশাসনে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যোগ দেওয়ায় গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়।


আইন অনুযায়ী বিদেশি সরকারের হয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে তাদের কাজ, গ্রাহক ও আর্থিক লেনদেনের তথ্য নিয়মিত প্রকাশ করতে হয়। মার্কারি ও এসএইচডব্লিউ পার্টনার্সের সাম্প্রতিক নথিতে এসব কর্মকাণ্ডের বিবরণ উঠে এসেছে।


সূত্র: দ্য ওয়্যার

আরও সংবাদ
দেখানো হচ্ছে ১ থেকে ১২ পর্যন্ত ফলাফল
  • ১
  • ...
  • ১০৯

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো চিহ্নিত করা হয়েছে *

২০২৪-২০২৬ নিউজ টাইম- সর্বস্বত্ব সংরক্ষিত
Creating Document, Do not close this window...